গজারিয়ায় জোড়া লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া থানার পুলিশ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়ায় প্রস্তাবিত ভূঁইয়া সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনের ভরাট করা মাটির নিচ থেকে গত মঙ্গলবার সন্ধ্যায় মাথা ও শরীর আলাদা করা দুটি লাশ উদ্ধার করেছে।গজারিয়া থানার উপপরিদর্শক (এসআই) শামসুল আলম জানান, মাটিতে অর্ধেক পুঁতে রাখা অবস্থায় দুটি লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দিলে তাঁরা লাশগুলো উদ্ধার করেন।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সহিদুল ইসলাম জানান, লাশ দুটি বিকৃত হয়ে গেছে। তিনি আরও জানান, প্রাথমিক ধারণামতে, চার-পাঁচ দিন আগে অন্য কোথাও হত্যার পর লাশ দুটি সেখানে পুঁতে রাখা হয়। এ বিষয়ে পুলিশ বাদী হয়ে নিয়মিত হত্যা মামলা করবে।