গজারিয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্র নিয়ে গ্রামবাসীর সঙ্গে মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের প্রায় সোয়া তিন শ একর জমির ওপর তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণ নিয়ে সৃষ্ট সংকট নিরসনে এক মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন। গতকাল বুধবার এলাকাবাসীর সঙ্গে এ সভা করে প্রশাসন।
জেলা প্রশাসক সায়লা ফারজানার সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ ইমামপুর ইউনিয়নের শতাধিক বাসিন্দা ও বিদ্যুৎকেন্দ্র নির্মাণকারী প্রতিষ্ঠান রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডের (আরপিসিএল) কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনায় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ ফজলে আজিম, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবা বিলকিস, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির শিল্পবিষয়ক সম্পাদক কলিমউল্লাহ, গজারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম প্রমুখ অংশ নেন।