গজারিয়ায় দুই বাড়িতে ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের দুটি বাড়িতে গত শুক্রবার রাতে ডাকাতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত দেড়টার দিকে মুখোশধারী ১৫-১৮ জন সশস্ত্র ডাকাত লক্ষ্মীপুর গ্রামের এক ব্যক্তির ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। একপর্যায়ে ডাকাতেরা অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের হাত-পা ও মুখ বেঁধে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নেয়। রাত চারটার দিকে একই গ্রামের আরেকটি বাড়ির ঘরের গ্রিল কেটে ডাকাতেরা ভেতরে ঢুকে একই কায়দায় আরও চার ভরি স্বর্ণালংকার, ২৫ হাজার টাকাসহ মূল্যবান সামগ্রী লুটে নেয়।