গজারিয়ায় পাটকলে শ্রমিকদের বিক্ষোভ, উৎপাদন বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আনোয়ার জুট অ্যান্ড স্পিনিং মিলে শ্রমিকেরা গতকাল রোববার দুপুরে উৎপাদন বন্ধ করে দিয়েছেন। শ্রমিকদের পক্ষ থেকে বলা হয়েছে, বেতন-বোনাসসহ আনুষঙ্গিক সুবিধা বাড়ানোর দাবিতে তাঁরা কাজ বন্ধ করেছেন। তবে কর্তৃপক্ষ বলেছে, কয়েকজন শ্রমিকের অনৈতিক কাজে বাধা দেওয়ায় তাঁরা বেতন-ভাতা বৃদ্ধির নামে শ্রমিক অসন্তোষ সৃষ্টির চেষ্টা করছেন।