গজারিয়ায় পানিতে ডুবে ছাত্রের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার সরকারি তিতুমীর কলেজের এক ছাত্র বিলের পানিতে ডুবে মারা গেছেন। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর গ্রামে গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে।মারা যাওয়া ওই ছাত্রের নাম ইসমাতুল হাকিম শুভ (২১)। তিনি তিতুমীর কলেজের মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তাঁর বাড়ি ঢাকার ধানমন্ডিতে।প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার সকালে শুভ তাঁর ছয় বন্ধুকে নিয়ে সহপাঠী সাদিকুরের গ্রামের বাড়ি গজারিয়া উপজেলার ভবেরচর গ্রামে বেড়াতে আসেন। বেলা ১১টায় একটি নৌকা নিয়ে তাঁরা ওই গ্রামের দক্ষিণ পাশের বিলে ভ্রমণ করতে বের হন। কিছুক্ষণ পর তাঁদের বহনকারী নৌকাটি উল্টে যায়। চিৎকার শুনে গ্রামবাসী এগিয়ে এসে ছয়জনকে উদ্ধার করে।