গজারিয়ায় পুলিশ সদস্যের ঘরে ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোগলাকান্দি গ্রামে গত শুক্রবার দিবাগত রাতে এক পুলিশ সদস্যের ঘরে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাত দল তিনজনকে কুপিয়ে জখম করে।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পাঁচ-সাতজনের ডাকাত দল ঢাকার লালবাগ থানায় কর্তব্যরত পুলিশ কনস্টেবল মো. হানিফার গ্রামের বাড়িতে ঢোকে। তারা দরজা ভেঙে ঘরে ঢুকে হানিফার স্ত্রী শিউলি বেগম (৩০), মেয়ে স্কুলছাত্রী হাবিবা খানম (১৩) ও বাবা মো. সানাউল্লাহকে (৭০) কুপিয়ে জখম করে। ডাকাত দল ঘর থেকে প্রায় আড়াই ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।