গজারিয়ায় প্রস্তাবিত গার্মেন্টসপল্লি প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়ন থেকে প্রস্তাবিত গার্মেন্টস-পল্লি অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয় পাঁচ শতাধিক মানুষ। তারা গতকাল শুক্রবার এই দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়িবাউশিয়ায় মানববন্ধন করে।বাউশিয়া ইউনিয়নের কৃষক মান্নান সরকার, মাহফুজ মিয়াসহ অনেকে অভিযোগ করেন, সরকার ওষুধ শিল্পপার্ক করার জন্য বাউশিয়া এলাকার কয়েক শ একর তিনফসলি জমি অধিগ্রহণ ইতিমধ্যে প্রায় শেষ করেছে। আবার সরকার পাশের কয়েক শ একর তিনফসলি জমিতে গার্মেন্টস-পল্লি করার ঘোষণা দেওয়ায় তাঁদের মধ্যে হতাশা বিরাজ করছে।গজারিয়া থানার ওসি মো. আরজু মিয়া জানান, মহাসড়কের পাশে মানববন্ধন করায় যানজটের আশঙ্কা ছিল। এ কারণে কর্মসূচিতে অংশ নেওয়া লোকজনকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়।গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, এলাকাবাসী অনেক সময় জমির প্রকৃত বাজারমূল্য পাওয়া নিশ্চিত করতেই এ ধরনের কর্মসূচি পালন করে।