গজারিয়ায় বিষ প্রয়োগে পুকুরের মাছ নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আড়ালিয়া গ্রামের একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রচুর পরিমাণ মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা।আড়ালিয়া গ্রামের মৎস্যচাষি জাহাঙ্গীর হোসেন জানান, তিনি দুই বিঘা আয়তনের একটি পুকুর দুই বছরের জন্য ইজারা নিয়েছেন। প্রায় আট মাস আগে তিনি ওই পুকুরে সরপুঁটি, রুই, কাতলাসহ বিভিন্ন জাতের মাছের পোনা ছাড়েন। গতকাল শুক্রবার সকালে তিনি পুকুরে মাছের খাবার দিতে গিয়ে দেখতে পান, বিভিন্ন জাতের মাছ মরে ভেসে উঠেছে। তিনি আরও জানান, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করেছে বলে তিনি ধারণা করছেন।জাহাঙ্গীরের দাবি, মেরে ফেলা মাছের বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা। তিনি এ ঘটনায় গজারিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।