গজারিয়ায় মাদকসহ দুই যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর এলাকা থেকে শনিবার রাতে ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার ভবেরচর এলাকার লিমু ডিজিটাল ফটোস্টুডিওর স্বত্বাধিকারী মো. আমানউল্লা (৩৪) ও তাঁর সহযোগী মো. জসীমউদ্দিন (৩৩)। গজারিয়া থানার পুলিশের ভাষ্যমতে, আমানউল্লা দীর্ঘদিন ধরে স্টুডিও ব্যবসার আড়ালে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন বলে অভিযোগ ছিল। শনিবার রাতে ওই স্টুডিওতে অভিযান চালিয়ে পাঁচটি ইয়াবাসহ আমানউল্লা ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে গজারিয়া থানায় মামলা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. শাহরিয়ার আলম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমানউল্লাহ মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন।