গজারিয়ায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা গ্রামে পুলিশের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল শনিবার গজারিয়া থানার উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান বাদী হয়ে গাজীপুর থানায় মামলাটি করেন। মামলায় গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আমানউল্লাহ দেওয়ানকে প্রধান আসামি করা হয়েছে। বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুদ্দিন প্রধান হত্যাকাণ্ডের ঘটনায় গত শুক্রবার বিকেলে তেতৈতলা গ্রামে শামসুদ্দিনের ভাতিজা বালুকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি জুয়েল প্রধান ও আমানউল্লাহর পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় পুলিশসহ উভয় পক্ষের ২০ জন আহত হন।