গজারিয়ায় যাত্রীবাহী বাসে ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোমবার রাতে মুন্সিগঞ্জের গজারিয়া অংশে ঢাকা থেকে কুমিল্লাগামী একটি যাত্রীবাহী বাসে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে চালকের সহকারীসহ পাঁচজন আহত হয়। বাসের চালক ও তাঁর আরেক সহকারীকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।সূত্র জানায়, সোমবার রাত আনুমানিক সাড়ে নয়টায় কুমিল্লাগামী প্রাইম পরিবহনের বাসটি মেঘনা সেতুর টোল প্লাজা পার হওয়ার পর ডাকাতির কবলে পড়ে। গাড়িতে থাকা যাত্রীবেশী ৮-১০ জন সশস্ত্র ডাকাত যাত্রীদের কাছে থাকা টাকা, স্বর্ণালংকার ও মুঠোফোন লুট করে। এ সময় বাধা দেওয়ায় বাসচালকের সহকারী মো. হেলালউদ্দিনসহ (২৮) চার যাত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ডাকাতেরা।গজারিয়া থানার ওসি আরজু মিয়া জানান, চালক আবুল কালাম ও তাঁর সহকারী সালাহ্উদ্দিনকে সন্দেহভাজন হিসেবে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।