গজারিয়ায় শিশু ধর্ষণের শিকার
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় গতকাল বুধবার বিকেলে তৃতীয় শ্রেণীর এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। একই গ্রামের সিরাজুল ইসলাম দেওয়ান (৬০) নামের এক ব্যক্তি শিশুটিকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে।ছাত্রীর পরিবারের সদস্য ও এলাকার কয়েকজন জানান, সিরাজুলের পরিবারের সদস্যরা কেউ বাড়িতে ছিলেন না। এই সুযোগে তিনি পাশের বাড়ির ওই শিশুটিকে খাবারের লোভ দেখিয়ে নিজ বাড়িতে ডেকে আনেন। এ সময় শিশুটি ধর্ষণের শিকার হয়। অসুস্থ শিশুটি বাড়িতে গিয়ে তার বাবা-মাকে ঘটনাটি জানায়। পরে মাবা-মা শিশুটিকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মো. আসাদুজ্জামান বলেন, শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য মুন্সিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।গজারিয়া থানার পরিদর্শক (তদন্ত) ফরিদ উদ্দিন গতকাল রাতে জানান, সিরাজুলকে আটক করা হয়েছে। তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।