গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া পাখির মোড় এলাকায় গতকাল মঙ্গলবার সকালে সড়ক দুর্ঘটনায় দুই সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন ছয়জন।
নিহত ব্যক্তিরা হলেন কুমিল্লার হোমনা উপজেলার শামীম (৩০) এবং ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের ইয়ামিন (৩০)।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট কামরুজ্জামান বলেন, উত্তরবঙ্গ থেকে কুমিল্লাগামী সবজিবোঝাই একটি পিকআপ ভ্যান কুমিল্লাগামী আরেকটি যাত্রীবাহী বাসের পেছনে সজোরে ধাক্কা খায়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে গাড়িটির সামনে থাকা দুই ব্যবসায়ী চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। আরও ছয়জন আহত হন।