গজারিয়ায় হেলথ কেয়ার প্রোভাইডরদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডরদের (সিএইচসিপি) তিন মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গতকাল বুধবার উদ্বোধন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে সকাল ১০টায় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি সিভিল সার্জন বনদীপ লাল দাস। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহমঞ্চদ আসাদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) বিজন কুমার দাস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল্লাহ ফারুক প্রমুখ।