গজারিয়ায় ২০টি ইয়াবাসহ একজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার চরবাউশিয়া এলাকায় গত রোববার রাতে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় ২০টি ইয়াবা বড়িসহ মো. আলম শেখ (৩২) নামের একজনকে গ্রেপ্তার করেছে গজারিয়া থানার পুলিশ।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ১০টার দিকে চরবাউশিয়া এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাখি পয়েন্টে সন্দেহজনকভাবে পায়চারি করার সময় গজারিয়া থানার উপপরিদর্শক মো. হায়দার আলী তল্লাশি করে মো. আলম শেখের কাছ থেকে ২০টি ইয়াবা বড়ি জব্দ করেন। গজারিয়া থানার পুলিশ বাদী হয়ে তাঁর বিরুদ্ধে মামলা করেছে।