গজারিয়ায় ২১০টি ফোন দুই মাস ধরে বিকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ২১০টি ফোন দুই মাস ধরে বিকল হয়ে পড়ে আছে। এতে গ্রাহকেরা ভোগান্তি পোহাচ্ছেন।বিটিসিএলের গজারিয়া কার্যালয় সূত্রে জানা গেছে, আশির দশকে গজারিয়ায় স্থাপিত টেলিফোন এক্সচেঞ্জটি গত বছর ডিজিটাল করা হয়। ওই সময় থেকে সব মিলিয়ে ২১০ জন গ্রাহক এক্সচেঞ্জটি থেকে সেবা গ্রহণ করে আসছিলেন।কয়েকজন গ্রাহক অভিযোগ করেন, দুই মাস ধরে তাঁদের ফোনগুলো একেবারেই অচল হয়ে পড়ে আছে। ফোন ব্যবহার করতে না পারলেও নিয়মিত বিল পরিশোধ করতে হয় তাঁদের।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান জানান, ফোনগুলো সচল করার জন্য বিটিসিএলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর দুই দফায় চিঠি পাঠানো হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি। এতে ফোনে জরুরি কথা বলা সম্ভব হচ্ছে না। গজারিয়া এক্সচেঞ্জে কর্মরত একমাত্র কর্মচারী (মনিটর) মো. আ. বাতেন মিয়া মুঠোফোনে জানান, ‘গজারিয়া অফিসে ছয়-সাতজন লোক দরকার।