গঠনতন্ত্র সংশোধনে জামায়াতকে আরও সময় দেবে ইসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গঠনতন্ত্র সংশোধনের জন্য জামায়াতে ইসলামীকে আরও সময় দেবে নির্বাচন কমিশন (ইসি)। তবে এ জন্য দলটিকে চলতি মাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে ইসির কাছে আবেদন করতে হবে। নির্বাচন কমিশন সচিবালয়ে গতকাল বুধবার সাংবাদিকদের এ কথা বলেন নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন।ছহুল হোসাইন বলেন, ‘আমরা কোনো রাজনৈতিক দলকে হয়রানি করতে চাই না। জামায়াত সংকটে রয়েছে। তাই গঠনতন্ত্র সংশোধনের জন্য দলটির পক্ষ থেকে সময় চাওয়া হলে তা দেওয়া হবে।’জানা যায়, সর্বশেষ গত ৭ জুন নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে গঠনতন্ত্র সংশোধনের জন্য জুলাই মাস পর্যন্ত সময় চেয়েছিল জামায়াত। এ মাসে দলের মজলিসে শূরার বৈঠকে গঠনতন্ত্র সংশোধন করারও কথা ছিল।