গঠিত হলো নটর ডেম কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নটর ডেম কলেজের প্রাক্তন ছাত্রদের উদ্যোগে ‘নটর ডেম অ্যালামনাই অ্যাসোসিয়েশন’ প্রতিষ্ঠা করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি সোমবার কলেজ প্রাঙ্গণে প্রাক্তন ছাত্রদের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। সেখানে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঘোষণা দিয়ে একটি অস্থায়ী কমিটি গঠন করা হয়। ড. কামাল হোসেনকে সম্মানিত সভাপতি, নটর ডেম কলেজের অধ্যক্ষ ফাদার বেঞ্জামিন কস্তাকে সভাপতি এবং মেজর জেনারেল (অব.) জন গমেজকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।নটর ডেম কলেজের সব প্রাক্তন ছাত্রকে অ্যাসোসিয়েশনের সদস্য হতে ৭১৯২৩২৪, ৭১৯২৩২৫ ও ৭১৯২৫৯৮ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।