গড়াই নদে ডুবে এক ছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ায় গড়াই নদে গোসল করতে নেমে ছোট ভাই সজীব নিখোঁজ হয়েছেন জানতে পেরে ছুটে আসেন বড় বোন সুমি ও তাঁর স্বজনেরা। ‘ভাই সাঁতার জানত না’ বলতে বলতে বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন সুমি। পরে বিকেল সাড়ে চারটার দিকে উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সজীবকে মৃত ঘোষণা করেন l ছবি: প্রথম আলো

কুষ্টিয়ায় গড়াই নদে গতকাল বৃহস্পতিবার দুপুরে গোসল করতে নেমে সজীব হোসেন (১৯) নামের
নিখোঁজ কলেজছাত্রের লাশ বিকেলে উদ্ধার করা হয়েছে। তিনি কুষ্টিয়া ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড
টেকনোলজি কলেজের টেক্সটাইল বিভাগের চতুর্থ সেমিস্টারের ছাত্র ছিলেন। বন্ধুদের সঙ্গে নদে গোসল
করতে নেমে নিখোঁজ হন তিনি।
সজীবের বন্ধুদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইনস্টিটিউটের একই বর্ষে পড়ুয়া আর্জেন্টিনা ও ব্রাজিলের
সমর্থক ৪০ বন্ধু মিলে গতকাল সকালে গড়াই নদের পাশে রেনউইক বাঁধের বালুচরে ফুটবল খেলতে
যান। দুপুরে সজীবসহ কয়েক বন্ধু মিলে নদে গোসল করতে নামলে ওয়ামিন, তরুণ, হৃদয় ও সজীব
স্রোতের টানে নদের গভীরে চলে যান।
অনিক নামে ফুটবল খেলতে আসা এক শিক্ষার্থী বলেন, নদের গভীরে চলে যাওয়া চারজনের মধ্যে
তিনজনকে টেনে কোনোমতে তোলা হলেও সজীবকে আর খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়ে সজীবের
বোন সুমি খাতুন কুষ্টিয়ার পোড়াদহ এলাকার স্বামীবাড়ি থেকে ঘটনাস্থলে ছুটে আসেন। তিনি বলেন,
সজীব সাঁতার জানত না।