গণ-অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে প্রশিক্ষণ নেওয়া মুক্তিযোদ্ধা ও মুজিব বাহিনীর সদস্যদের নামের তালিকা প্রকাশের দাবিতে কুষ্টিয়ায় প্রতীকী গণ-অনশন করেছেন দেশের ছয় জেলার মুক্তিযোদ্ধারা। গতকাল বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বরে কুষ্টিয়া, গোপালগঞ্জ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, রাজবাড়ী ও ঝিনাইদহের মুক্তিযোদ্ধারা এই কর্মসূচিতে অংশ নেন। এ সময় বক্তব্য দেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক ও মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নাছিম উদ্দিন আহমেদ, ডেপুটি কমান্ডার রফিকুল আলম প্রমুখ। বক্তারা বলেন, ১৯৭১ সালে ভারতের বীরভূম জেলার রামপুরহাট সেনানিবাস থেকে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও মুজিব বাহিনীর সদস্যদের নামের তালিকা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে সংরক্ষিত আছে। এসব মুক্তিযোদ্ধার প্রতি ট্রাস্টের ষড়যন্ত্রমূলক আচরণের প্রতিবাদে এই কর্মসূচি।