গণ-অভ্যুত্থান দিবস আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ২৪ জানুয়ারি গণ-অভ্যুত্থান দিবস। ১৯৬৯ সালের এই দিনে পাকিস্তানি স্বৈরশাসনের বিরুদ্ধে বাংলায় (তৎকালীন পূর্ব পাকিস্তান) গড়ে ওঠা আন্দোলন গণ-অভ্যুত্থানে রূপ নিয়েছিল। এদিন পুলিশের গুলিতে প্রাণ দিয়েছিলেন দশম শ্রেণীর ছাত্র মতিউর রহমান। তাঁর মৃত্যুর মধ্য দিয়ে আন্দোলন হয়ে ওঠে আরও বেগবান।দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন।কর্মসূচি: দেশের বিভিন্ন জায়গায় শহীদ মতিউর স্মরণে কোরআনখানি, মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এ ছাড়া শহীদ আসাদ পরিষদ, মুক্তিযুদ্ধ জাদুঘর, জাতীয় স্বাধীনতা পরিষদ, প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশন, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) ভাসানী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ছাত্রসংগঠন আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে।