গণ-অভ্যুত্থান দিবস আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ মহান গণ-অভ্যুত্থান দিবস। ১৯৬৯ সালে পাকিস্তানি স্বৈরশাসকের বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছয় দফা এবং ছাত্রসমাজের ঐতিহাসিক ১১ দফার ভিত্তিতে অভূতপূর্ব গণজাগরণের সৃষ্টি হয়েছিল। এর চূড়ান্ত প্রকাশ ঘটে ২৪ জানুয়ারি। ’৬৯-এর ২০ জানুয়ারি এই গণ-আন্দোলনের নায়ক আসাদের মৃত্যুর পর সর্বস্তরের মানুষের অংশগ্রহণে গণ-অভ্যুত্থান সৃষ্টি হয়। গণ-অভ্যুত্থানের প্রচণ্ডতায় স্বৈরাচারের পতন, বঙ্গবন্ধুর মুক্তি আর স্বাধীনতা অর্জনের পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা এই দিনটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবসটি উপলক্ষে এক বাণীতে বলেন, ’৬৯-এর গণ-অভ্যুত্থান বাংলাদেশের মহান স্বাধীনতাসংগ্রামের ইতিহাসে তাৎপর্যপূর্ণ মাইলফলক।