প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে বিএনপি গণ-আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাবে। গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বিএনপির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে দক্ষিণ কাট্টলী ওয়ার্ড বিএনপি এ সভার আয়োজন করে। এতে তিনি প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন। দক্ষিণ কাট্টলী ওয়ার্ড বিএনপির সভাপতি বদিউল আলম খানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, মহানগর বিএনপির সাবেক সহসভাপতি শামসুল আলম, সাবেক যুগ্ম সম্পাদক এম এ সবুর প্রমুখ।