গণ-ইমেইল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের রাতারগুল বন রক্ষার দাবিতে গতকাল বুধবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) থেকে বন ও পরিবেশ মন্ত্রণালয়ে গণ-ইমেইল করা হয়েছে। পরিবেশবাদী সংগঠন ভূমিসন্তান বাংলাদেশ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), গ্রিন এক্সপ্লোর সোসাইটি ও প্রাধিকার যৌথভাবে এ গণ-ইমেইলের উদ্যোগ নেয়। বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় এ কার্যক্রম শুরু হয়ে বিকেল চারটায় শেষ হয়। এতে শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় উদ্যোগী সংগঠনগুলোর পক্ষ থেকে শিক্ষার্থীদের মধ্যে ‘বাঁচাও রাতারগুল, বাঁচাও প্রাণ’ শিরোনামে প্রচারপত্র বিলি করা হয়।