প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরা সদর হাসপাতালে গণ-উপদ্রব সৃষ্টির দায়ে গত রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালত সুজন হোসেন নামের (২৩) এক তরুণকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন। পুলিশ জানায়, গত রোববার বেলা একটার দিকে সদর হাসপাতালে রোগীদের হয়রানি করার সময় সুজনকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে হাসপাতাল চত্বরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী হাকিম সুমি আক্তার তাঁকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন।