গণ উপদ্রব সৃষ্টির দায়ে বরিশালে নারীর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে গণ উপদ্রব সৃষ্টির দায়ে তাসলিমা বেগম নামের এক নারীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বরিশালের হিজলায় উপজেলা সদরের আশ্রয়ণ প্রকল্প এলাকায় গণ উপদ্রব সৃষ্টির অভিযোগে ওই দণ্ড দেওয়া হয়। দণ্ড ঘোষণার পর তাঁকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

গতকাল বেলা দুইটার দিকে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু জাফর রাশেদের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত ওই দণ্ডাদেশ দেন। তাসলিমা ওই এলাকার মাদক ব্যবসায়ী শুক্কুর দালালের স্ত্রী। হিজলা থানার ওসি এ জেড মাসুদুর রহমান জানান, তাসলিমা বেগমের উৎপাতে এলাকার মানুষজন অতিষ্ঠ। তিনি তাঁর নবম শ্রেণিতে পড়ুয়া মেয়েকেও ‘বাজে পথে’ যেতে প্ররোচিত করেন। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে এর আগে তাঁকে সতর্ক করে দিয়েছিল পুলিশ। কিন্তু তিনি সংশোধন হননি।