গণ সচেতনতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মসজিদে মসজিদে জঙ্গিবাদবিরোধী বক্তব্যের পাশাপাশি মাদকের ব্যাপারেও গণসচেতনতা সৃষ্টির ওপর জোর দিতে বলেছে খুলনা জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি। পাশাপাশি প্রত্যেক ওয়ার্ড কাউন্সিলরকে নিজ নিজ ওয়ার্ডে মাদক বেচাকেনার স্থানের বিষয়ে সতর্কতা অবলম্বন করার জন্যও বলা হয়। গতকাল খুলনা জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান। এতে উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের সাংসদ মুহাম্মদ মিজানুর রহমান।