প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের শিশু শেখ মো. সামিউল আলম রাজন হত্যাকারীদের ফাঁসির দাবিতে সিলেটবাসীকে গণঐক্য গড়ার আহ্বান জানিয়েছেন তাঁর বাবা শেখ মো. আজিজুর রহমান। গতকাল সকালে নগরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ‘ভয়েজ অব আমেরিকা ফ্যান ক্লাব’ আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান। মানববন্ধন চলাকালে সংগঠনের বিভাগীয় কমিটির সভাপতি জুয়েল আহমদের সভাপতিত্বে সমাবেশ হয়। এতে রাজনের এলাকার মানুষজনও একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন।