গণকবরের জায়গায় স্থাপনা,মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুর ইউনিয়নে মুক্তিযুদ্ধে শহীদদের গণকবরের জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে গতকাল সোমবার বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড লালপুর শাখা মানববন্ধন করেছে।পরে এক সমাবেশ হয়। এতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. আলী আকবরের সভাপতিত্বে বক্তব্য দেন আবদুর রউফ, ইউনুস আলী, মুক্তিযোদ্ধা আকিয়াব হোসেন, আকবর হোসেন, আবদুল আজিজ প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদে শিগগিরই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।