গণগবেষক সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর নিয়ামতপুরে গতকাল বুধবার গণগবেষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সদরের জেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি সংস্থা ব্রতীর কমিউনিটি লিগ্যাল সার্ভিসেস প্রোগ্রাম এর আয়োজন করে। ব্রতী ২০১৫ সালের জানুয়ারি থেকে নওগাঁ জেলার ২৮টি ইউনিয়নে আইনি সেবা প্রকল্প ‘কমিউনিটি লিগ্যাল সার্ভিসেস’ প্রকল্প বাস্তবায়ন করছে। সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে এর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এনামুল হক। একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। আলোচনা সভায় ব্রতীর প্রধান নির্বাহী কর্মকর্তা শারমীন খুরশীদ সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন ইউএনও মিজানুর রহমান। সম্মেলনে আসা গণগবেষকেরা তাঁদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।