গণগবেষক সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মান্দায় গতকাল বৃহস্পতিবার গণগবেষক সম্মেলন হয়েছে। উপজেলার মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ে বেসরকারি সংস্থা ব্রতীর সেতুবন্ধ প্রকল্প এর আয়োজন করে। সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রশিদ। এ উপলক্ষে বিদ্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। নওগাঁ প্রতিনিধি