গণগ্রেপ্তার বন্ধের দাবি নোমানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ‘গণগ্রেপ্তার ও পুলিশের হয়রানির’ প্রতিবাদ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। গতকাল শনিবার পত্রিকা কার্যালয়ে পাঠানো এক বিবৃতিতে তিনি আরও বলেন, গণগ্রেপ্তার বন্ধ না করলে ১২ মার্চের ঢাকার কর্মসূচির পর চট্টগ্রামেও কঠোর কর্মসূচি দেওয়া হবে। আবদুল্লাহ আল নোমানের দাবি, তাঁর নির্বাচনী এলাকা পাহাড়তলী, উত্তর আগ্রাবাদ ও হালিশহরের বিভিন্ন বাসাবাড়ি থেকে পুলিশ শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। পুলিশের এসব অভিযান বন্ধের দাবি জানান তিনি। ‘চলো চলো ঢাকা চলো’ কর্মসূচি সফল করতে দলীয় নেতা-কর্মীদের আহ্বান জানান নোমান।