গণজরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেয়ালে নির্বাচনী পোস্টার লাগানোর অভিযোগে এক ইউনিয়নের ১৮ জন প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার এ ঘটনা ঘটে ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নে। এর মধ্যে সাতজন চেয়ারম্যান পদপ্রার্থী এবং বাকি ১১ জন সদস্য পদপ্রার্থী।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম তুহিনুর আলম জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে দেয়ালে পোস্টার লাগানোর জন্য ওই ১৮ জন প্রার্থীকে ৩৫ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া সৈয়দ আলী নামের এক ইউপি সদস্য পদপ্রার্থী বিধি অমান্য করে মিছিল করায় তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।