গণজাগরণ মঞ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের বিচার দ্রুত নিষ্পত্তি করতে আপিল বিভাগে অবকাশকালীন বেঞ্চ চালু রাখার দাবিতে গণজাগরণ মঞ্চের দেওয়া স্মারকলিপি নেয়নি সুপ্রিম কোর্ট প্রশাসন। গতকাল বুধবার দুপুরে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কার্যালয়ে গণজাগরণ মঞ্চের প্রতিনিধিরা স্মারকলিপি নিয়ে যান।  এ বিষয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এ কে এম শামসুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এভাবে আদালতে স্মারকলিপি দেওয়ার সুযোগ নেই।’