গণজাগরণ মঞ্চকে সাংগঠনিক রূপ দেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণজাগরণ মঞ্চের কার্যক্রমকে শক্তিশালী করতে সাংগঠনিক কাঠামো দাঁড় করানো হচ্ছে। এ লক্ষ্যে জেলা পর্যায়ে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শাহবাগে ‘গণজাগরণ মঞ্চের ভবিষ্যৎ কর্মপন্থা’ শীর্ষক মুক্ত আলোচনা শেষে মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার এসব কথা বলেন।
গণজাগরণ মঞ্চের আন্দোলনের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে এ মুক্ত আলোচনার আয়োজন করা হয়। আলোচনা শেষে ইমরান এইচ সরকার বলেন, গণজাগরণ মঞ্চকে শিগগিরই সাংগঠনিক কাঠামো দিতে কাজ এগিয়ে চলছে। ইতিমধ্যে ৪০টি জেলায় প্রতিনিধি সম্মেলন সম্পন্ন করা হয়েছে। অন্যান্য জেলাতেও খুব শিগগির প্রতিনিধি সম্মেলনের আয়োজন করা হবে।