গণজাগরণ মঞ্চে ককটেল হামলায় র্যাবের মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহবাগে গণজাগরণ মঞ্চের নারী জাগরণী সমাবেশের কাছে শুক্রবারের ককটেল হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে র্যাব-৩-এর হাবিলদার গোলাম মাওলা বাদী হয়ে ঘটনার দিন রাতে এ মামলা করেন। শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, হামলায় এক র্যাব সদস্য আহত হওয়ায় র্যাবই বাদী হয়ে এ মামলা করেছে।ওসি বলেন, এ ঘটনায় কয়েকজনকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে মামলায় গ্রেপ্তার দেখানো হবে। গত শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে নারী জাগরণী সমাবেশের কাছে পর পর দুটি ককটেল বিস্ফোরিত হয়।