গণজাগরণ মঞ্চের আনন্দ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে ফাঁসির রায় হওয়ায় গতকাল বিকেল সাড়ে চারটায় রাজধানীর শাহবাগের প্রজন্ম চত্বর থেকে  আনন্দ মিছিল বের করে গণজাগরণ মঞ্চ। মিছিলটি বাংলামোটর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড় ঘুরে আবার প্রজন্ম চত্বরে গিয়ে শেষ হয়। ষ ছবি: প্রথম আলো

একসময় মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভে ফেটে পড়েছিল শাহবাগের প্রজন্ম চত্বর। ঘটেছিল লাখো মানুষের সমাগম। গতকাল মঙ্গলবার সেই প্রজন্ম চত্বরেই হলো আনন্দ মিছিল। উপলক্ষ, মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতে ইসলামীর নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির রায়।
গত ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কাদের মোল্লাকে যাবজ্জীবন শাস্তি দেন। ওই রায় প্রত্যাখ্যান করেই শুরু হয়েছিল আন্দোলন। তরুণ সমাজের ডাকে গড়ে ওঠে গণজাগরণ মঞ্চ।
আপিল বিভাগের রায় শুনে শাহবাগে উল্লাস করেন গণজাগরণ মঞ্চের কর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে জমায়েত। বিকেলে হয় আনন্দ মিছিল। মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, ‘এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা পেয়েছে, শঙ্কা দূর হয়েছে। এখন রায় কার্যকর করতে হবে।’
আজ বুধবার ও কাল বৃহস্পতিবার বেলা ১১টায় হরতালবিরোধী মিছিল এবং শুক্রবার বিকেল চারটায় আনন্দ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।