গণজাগরণ মঞ্চের আনন্দ মিছিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধকালে বুদ্ধিজীবী হত্যার দায়ে আলবদর নেতা চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের মৃত্যুদণ্ডাদেশে শাহবাগে আনন্দ মিছিল করেছে গণজাগরণ মঞ্চ। গতকাল রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফাঁসির রায় ঘোষণার পর এ আনন্দ মিছিল হয়।
গণজারণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের নেতৃত্বে মিছিলটি জাদুঘরের সামনে থেকে শুরু হয়ে টিএসসি ঘুরে আবার শাহবাগে গিয়ে শেষ হয়। মিছিল শেষে ইমরান বলেন, কুখ্যাত এই আলবদরদের ফাঁসির রায়ের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে। এখন তাঁদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে হবে।
মিছিলে অন্যদের মধ্যে জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, বাংলাদেশ ছাত্র আন্দোলনের সভাপতি মঞ্জুরুল ইসলামসহ ব্লগার, অনলাইন অ্যাক্টিভিস্ট এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।