গণজাগরণ মঞ্চের আনন্দ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায় বহাল থাকায় গতকাল মঙ্গলবার চট্টগ্রামে আনন্দ মিছিল করেছে গণজাগরণ মঞ্চ।
বেলা ১১টার দিকে নগরের চেরাগী মোড় থেকে আনন্দ মিছিল বের করা হয়। বিভিন্ন সড়ক ঘুরে আবার চেরাগী মোড়ে এসে মিছিলটি শেষ হয়। পরে সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, মুজাহিদের ফাঁসির রায় দ্রুত কার্যকর করা হোক। বক্তারা জামায়াতকে নিষিদ্ধ করার দাবি জানান।
গণজাগরণ মঞ্চ, চট্টগ্রামের সদস্যসচিব চন্দন দাশের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন আবৃত্তিশিল্পী পঞ্চানন চৌধুরী, গণজাগরণ মঞ্চের সমন্বয়কারী শরীফ চৌহান, প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি শিমুল বৈষ্ণব।