গণজাগরণ মঞ্চের আনন্দ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় কার্যকর করায় গতকাল বুধবার চট্টগ্রামে আনন্দ মিছিল করেছে চট্টগ্রাম গণজারগণ মঞ্চ। বুধবার চেরাগী পাহাড় মোড় থেকে এই আনন্দ মিছিল বের হয়।
মিছিলটি নগরের প্রেসক্লাব, আন্দরকিল্লা হয়ে আবার চেরাগী পাহাড় মোড়ে এসে শেষ হয়। মিছিল শেষে নগরের চেরাগী পাহাড় মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মঞ্চের সমন্বয়ক শরীফ চৌহান, উদীচী চট্টগ্রাম জেলার সহসভাপতি সুনীল ধর, আবৃত্তিকার রাশেদ হাসান, কবি আশীষ সেন, মুক্তিযোদ্ধা কাজী নুরুল আফছার।
সভায় জামায়াতকে নিষিদ্ধ করার দাবি জানান বক্তারা। বক্তারা বলেন, বুদ্ধিজীবী হত্যার মতো ভয়ংকর অপরাধে দোষী সাব্যস্ত নিজামী মৃত্যুর আগেও তাঁর কৃতকর্মের জন্য অনুশোচনা করেননি।