গণজাগরণ মঞ্চের আলোকচিত্র প্রদর্শনী শুরু আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তরুণ প্রজন্মসহ দেশের সব মানুষের মধ্যে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে শাহবাগের প্রজন্ম চত্বরে আজ শুক্রবার থেকে শুরু হবে মুক্তিযুদ্ধবিষয়ক আলোকচিত্র প্রদর্শনী। গণজাগরণ মঞ্চের উদ্যোগে ‘ইতিহাসের পোর্ট্রেট’ শীর্ষক দুই দিনব্যাপী এ প্রদর্শনী শেষ হবে কাল শনিবার। চলবে বেলা তিনটা থেকে রাত ১০টা পর্যন্ত।গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক মারুফ রসূলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে তিনি মায়েদের কাছে অনুরোধ জানিয়েছেন সন্তানদের প্রদর্শনীতে নিয়ে আসার জন্য।প্রদর্শনীটি আয়োজন করতে সহায়তা করছে দৃক গ্যালারি ও মুক্তিযুদ্ধ জাদুঘর।