গণজাগরণ মঞ্চের আলোর মিছিল আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেখক, ব্লগার, প্রকাশক, পুলিশ সদস্যসহ একের পর এক হত্যা ও হত্যাচেষ্টার প্রতিবাদে আজ সোমবার বিকেল চারটায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ ও সেখান থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত আলোর মিছিল করবে গণজাগরণ মঞ্চ।
গত শুক্রবার ‘মুক্তচিন্তার সংহতি সমাবেশ’ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। গতকাল রোববার মঞ্চের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ব্লগার-লেখক-প্রকাশক অর্থাৎ কোনো ব্যক্তি বা গোষ্ঠী নয়, গোটা রাষ্ট্রই এক ধরনের নিরাপত্তাহীনতায় পড়েছে। মুক্তমনা মানুষকে হত্যার ক্ষেত্রে খুনিদের বেপরোয়া হওয়ার কারণ তারা জানে, তারা সহজে আইনের আওতায় আসবে না। তাই তারা নির্বিঘ্নে একের পর এক হত্যাকাণ্ড ঘটিয়ে চলেছে।’
ইমরান এইচ সরকার সবাইকে প্রতিবাদ সমাবেশ ও আলোর মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।