গণজাগরণ মঞ্চের কঠোর সমালোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠন বিশাল বিক্ষোভ-সমাবেশ থেকে গণজাগরণ মঞ্চের সমালোচনা করেছে।মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘শাহবাগীরা, তোমাদের সঙ্গে কে আছে? আমাদের সঙ্গে লাখো জনতা। তোমাদের সঙ্গে আছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা।’আগামী মঙ্গলবারের হরতালের সমর্থনে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার বিকেলে বিশাল মিছিল বের করা হয়। এর আগে বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন। পরে সেখান থেকে বিকেল সাড়ে চারটায় মিছিল বের করা হয়। মিছিলের আগে বক্তৃতায় আমীর খসরু মাহমুদ চৌধুরী নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘মঙ্গলবারের হরতাল অতীতের সব হরতালের চেয়ে কঠিন করতে হবে। যানবাহন চলবে না, দোকানপাট বন্ধ থাকবে। কাল সোমবার থেকে প্রস্তুতি নিতে হবে। সোমবার প্রতি ওয়ার্ডে মিছিল করতে হবে।’বিএনপির সভাপতি বলেন, ‘হরতালে প্রতিটি ওয়ার্ডের রাস্তা থাকবে আমাদের দখলে। পুলিশ, বিজিবি ও র‌্যাব উপেক্ষা করে আমরা হরতালে রাস্তার দখল নেব।’গণজাগরণ মঞ্চের সমালোচনা করে আমীর খসরু আরও বলেন, ‘শাহবাগ-জামালখানে যারা আন্দোলন করছ, তোমরা কারা? তোমাদের সঙ্গে কে আছে? পুলিশ, র‌্যাব, বিজিবি এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা তোমাদের সঙ্গে আছে। আমাদের নেত্রী খালেদা জিয়ার সঙ্গে আছে লাখ লাখ জনতা।’মিছিল শুরু হওয়ার আগে নাসিমন ভবনের সামনে জড়ো হওয়া নেতা-কর্মী ও সংবাদকর্মীদের কাছে ‘ইসলামী গণজাগরণ মঞ্চ সমর্থক ধর্মপ্রাণ তৌহিদি জনতা’র নামে একটি প্রচারপত্র বিতরণ করা হয়। এতে নাস্তিক-মুরতাদদের প্রতিরোধ করার এবং এদের পণ্য বর্জন করার আহ্বান জানানো হয়। এই প্রচারপত্রে প্রথম আলো, ডেইলি স্টারসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলের সমালোচনা করা হয়।এ প্রসঙ্গে জানতে চাইলে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘কে বা কারা এই প্রচারপত্র বিতরণ করেছিল, পরে আমি বন্ধ করে দিয়েছি। এটার সঙ্গে বিএনপির সংশ্লিষ্টতা নেই।’