গণজাগরণ মঞ্চের চার বছর পূর্তিতে নানা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে শাহবাগে গণজোয়ারে তৈরি হওয়া গণজাগরণ মঞ্চের চার বছর পূর্তি হচ্ছে কাল রোববার। দিবসটি উপলক্ষে এদিন শাহবাগে ‘মিলন মেলা’ করবে গণজাগরণ মঞ্চ।
গতকাল শুক্রবার গণজাগরণ মঞ্চের সংবাদ বিজ্ঞপ্তিতে দিবসটি উপলক্ষে কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে বেলা দুইটা থেকে তিনটা পর্যন্ত শাহবাগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ‘রংতুলিতে স্বপ্নের বাংলাদেশ’। তিনটায় গণজাগরণ দিবসের র্যা লি ‘জাগরণ যাত্রা’। সাড়ে তিনটায় ‘সাম্প্রদায়িক আগ্রাসন, উগ্র মৌলবাদ, ’৭২-এর সংবিধান; কোন পথে বাংলাদেশ?’ শীর্ষক আলোচনা সভা। সন্ধ্যা ছয়টায় সাংস্কৃতিক অনুষ্ঠান।