গণজাগরণ মঞ্চের তিন দিনের কর্মসূচি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে গণজাগরণ মঞ্চের তিন দিনের কর্মসূচি গতকাল রোববার শুরু হয়েছে।
সকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন গণজাগরণ মঞ্চের কর্মী-সংগঠকেরা। পরে বিকেলে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে শহীদ পরিবারের সদস্যদের নিয়ে স্মৃতিচারণামূলক অনুষ্ঠান করে গণজাগরণ মঞ্চ। সন্ধ্যায় শহীদদের স্মরণে শাহবাগ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত ‘আলোর মিছিল’ এবং রাত ১০টা পর্যন্ত শাহবাগে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
আজ দ্বিতীয় দিনের আয়োজনে বেলা তিনটায় ‘যুদ্ধাপরাধের বিচার, সাম্প্রদায়িক রাজনীতি ও বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের সময় বিকেল চারটা ৩১ মিনিটে জাতীয় সংগীতের কর্মসূচিতে যোগ দেবে মঞ্চ।