গণজাগরণ মঞ্চের দ্বিতীয় রোডমার্চ শুরু আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধে আজ শুক্রবার ঠাকুরগাঁও অভিমুখে দ্বিতীয় রোডমার্চ শুরু করবে গণজাগরণ মঞ্চ। সকালে শাহবাগের প্রজন্ম চত্বর থেকে তাদের যাত্রা শুরু হবে। রোডমার্চের প্রথম দিনে আজ শুক্রবার আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমের সামনে, কালিয়াকৈরের চন্দ্রা তিন মাথা, মির্জাপুরের জামুর্কি-পাকুল্যা বাসস্ট্যান্ড, টাঙ্গাইল দ্বিতীয় বাইপাস (রাবনা), এলেঙ্গা বাসস্ট্যান্ড, চান্দাইকোনার পাবনা বাজার এবং শেরপুর বাসস্ট্যান্ডে পথসভা করবে গণজাগরণ মঞ্চ। এ ছাড়া সিরাজগঞ্জ বাজার স্ট্যান্ড এবং বগুড়ার সাতমাথায় হবে জনসমাবেশ।