গণজাগরণ মঞ্চের প্রতিনিধি সভা অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামে গণজাগরণ মঞ্চের প্রতিনিধি সভা গতকাল মঙ্গলবার বেলা তিনটায় জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযোদ্ধা আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় ঢাকার শাহবাগ গণজাগরণ মঞ্চের নেতারা উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্রাহাম লিংকন, আওয়ামী লীগ নেতা কাজিউল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক, কুড়িগ্রাম গণজাগরণ মঞ্চের সংগঠক জ্যোতি আহাম্মেদ, মোনাব্বের হোসেন ও মৌসুমি বেগম। এ ছাড়া ঢাকা গণজাগরণ মঞ্চের সংগঠক মাহমুদুল হক মুন্সী, ব্লগার ও অনলাইন অ্যাকটিভিস্ট আনোয়ার হোসেন, খালেদুর রহমান, আরিফুল ইসলাম, বাংলাদেশ ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় কমিটির সভাপতি বাপ্পাদিত্য প্রমুখ বক্তৃতা করেন।