গণজাগরণ মঞ্চের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের আমৃত্যু কারাদণ্ডের রায় ঘোষণার পর বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণজাগরণ মঞ্চ। রায়ে সর্বোচ্চ শাস্তি না দেওয়ায় তারা এ মিছিল করে।
গতকাল বুধবার রায় ঘোষণার পর চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বিক্ষোভে ফেটে পড়েন গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা। এ সময় সেখান থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি মোমিন রোড ও আন্দরকিল্লা হয়ে আবার প্রেসক্লাবের সামনে গিয়ে সমবেত হয়। সমাবেশে বক্তারা বলেন, এই কুখ্যাত রাজাকারের ফাঁসি প্রত্যাশা করেছিল জনগণ।