গণজাগরণ মঞ্চের বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় গণজাগরণ মঞ্চের মিছিলে পুলিশি হামলার প্রতিবাদে চট্টগ্রামে মিছিল-সমাবেশ হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের চেরাগী পাহাড় মোড় এলাকায় এসব কর্মসূচি পালন করেন চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের কর্মীরা।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবিতে ঢাকায় গণজাগরণ মঞ্চের মিছিলে হামলাকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। যুদ্ধাপরাধীদের পক্ষ নেওয়ায় পাকিস্তানের বিরুদ্ধে সারা দেশ আজ ফুঁসে উঠেছে। তাই পাকিস্তানের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন গণজাগরণ মঞ্চের সদস্যসচিব চন্দন দাশ, সমন্বয়কারী শরীফ চৌহান।