গণজাগরণ মঞ্চের বিভক্তি নিরসনের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণজাগরণ মঞ্চের দ্বিধাবিভক্তিকে দুঃখজনক উল্লেখ করে আলোচনার মাধ্যমে নিজেদের মধ্যকার দূরত্ব কমিয়ে আনার আহ্বান জানিয়েছে সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চ।গতকাল রোববার এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।
মঞ্চের সমন্বয়ক অজয় রায়, যুগ্ম সমন্বয়ক জিয়াউদ্দিন তারেক আলী, সদস্যসচিব নুর মোহাম্মদ তালুকদার বিবৃতিতে বলেন, যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়া ত্বরান্বিত করার আন্দোলনে গণজাগরণ মঞ্চের ঐক্যবদ্ধ ধারাবাহিকতা জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের যেকোনো ধরনের সংকট, দ্বিধাবিভক্তি শুধু হতাশাজনকই নয়, বরং ধর্মান্ধ হেফাজত-জামায়াত-শিবিরসহ ষড়যন্ত্রকারীদের সহায়তা করবে।